1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নতুন ফটোশুটে কটাক্ষের শিকার অ্যামি জ্যাকসন

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সাধারণত দক্ষিণ ভারতীয় সিনেমাতেই বেশি অভিনয় করেন। বলিউডেও দেখা গেছে তাকে।

জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দারুন সব ছবি পোস্ট করে নিয়মিত রূপের প্রশংসার কুড়ালেও, তার এবারের নতুন লুকটি পছন্দ হয়নি নেটিজেনদের।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন অ্যামি জ্যাকসন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি। এসব ছবিতে অ্যামিকে যেন চেনাই দায়। ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ পেতেই কমেন্টের বন্যা বয়ে গেছে।

নেটিজেনরা অ্যামির এই নতুন লুক নিয়ে রীতিমতো মজায় মেতেছেন। ভক্তদের অনেকেই অ্যামির এই নতুন লুকের সঙ্গে মিল পেয়েছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত হলিউড অভিনেতা কিলিয়ান মার্ফির। অ্যামিকে হুবহু মার্ফির মতো দেখতে লাগছে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।

কেউ কেউ মজা করে লিখেছেন, ‘অ্যামি জ্যাকসনের প্রোফাইলে কিলিয়ান মার্ফি কোথা থেকে এলেন!’ আবার মজার ছলে কারও বক্তব্য, ‘লাল পোশাকে টমাস শেলবিকে বেশ ভালোই দেখতে লাগছে’। প্রসঙ্গত, আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির অন্যতম আলোচিত সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’এ কিলিয়ানের নাম ছিল টমাস শেলবি। সেই চরিত্রের প্রসঙ্গ তুলেই অ্যামিকে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টু পয়েন্ট ‍জিরো বা রোবট-টু। এতে আরো অভিনয় করেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। শংকর পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়। চলতি বছরের মে মাসে এই অভিনেত্রীর তামিলা সিনেমা ‘আছছম এনবাথু ইল্লাইয়ে’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে মুক্তি স্থগিত করা হয়, নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। অ্যামি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com