1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

জওয়ানের নতুন রেকর্ড

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : চলতি বছর বলিউড বাদশা শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা মুক্তির পর থেকে একাধিক রেকর্ড গড়েছে।

মুক্তির প্রথম দিনেই ভারতে বক্স অফিস আয়ে রেকর্ড গড়ে শাহরুখের এই সিনেমা। ‘জওয়ান’ মুক্তির দিনেই আয় করে ৮০ কোটি রুপি। যা ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড।

আর এবার ‘জওয়ান’-এর রেকর্ড তালিকায় যুক্ত হলো আরেকটি রেকর্ড। ভারতের বক্স অফিসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে সিনেমাটি। সানি দেওল অভিনীত ‘গদর টু’ সিনেমার রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়েছে শাহরুখের ‘জওয়ান’।

রোববার (২৪ সেপ্টেম্বর) বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এক্স’ (টুইটার)-এ এক পোস্টে তিনি জানান, মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে নতুন রেকর্ড গড়েছে ‘জওয়ান’। এর আগে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে পৌছাঁনোর রেকর্ডটি সানি দেওলের ‘গদর-টু’ সিনেমার দখলে ছিল। ৫০০ কোটির ক্লাবে পৌঁছাতে ‘গদর টু’ সিনেমার সময় লেগেছিল ২৪ দিন।

সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে পৌঁছানো হিন্দি সিনেমার তালিকা দেখে নিন-

গদর টু- ২৪ দিনে।

পাঠান- ২৮ দিনে।

বাহুবলি টু- ৩৪ দিনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com