1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পরী-বুবলীর ‘খেলা হবে’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ‘খেলা হবে’ সংলাপ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায়ও বেশ আলোচিত। সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাটের মুখেও শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপটি। এবার সেই সংলাপ নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।

তানিম রহমান অংশুর পরিচালনায় ‘খেলা হবে’ সিনেমায় অভিনয় করবেন পরীমণি ও শবনম বুবলী। এ ছাড়াও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।

টিএম ফিল্মসের প্রযোজনায় সিনেমাটির শুটিং আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ভারতে করা হবে। টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে ২৫ দিন শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরে অনুমতি দেয়া হয়।

২৪ সেপ্টেম্বর তথ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে সিনেমার শুটিং হবে।

তবে ‘খেলা হবে’ সিনেমার ব্যাপারে জানতে চাইলে পরিচালক তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com