1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জিতেই আন্তর্জাতিক অভিষেক রাঙাতে চায় কিংস

  • আপডেট টাইম :: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ফুটবলের পর এবার কিংস অ্যারেনায় আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের। আগামীকাল এএফসি কাপে ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মাইলফলকে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক পথচলাটা জয় দিয়ে রাঙাতে চায় কিংস।

গতকাল সংবাদ সম্মেলনে কোচ অস্কার ব্রুজোন বলেছেন,’আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।

কিন্তু ম্যাচটা কঠিন হবে। ওড়িশা নতুন একটা ক্লাব, আমাদের মতোই। শেষ মৌসুমে তারা সুপার কাপ জিতেছে, চলতি মৌসুমটাও ভালোভাবে শুরু করেছে তারা। শীর্ষ মানের কোচ আছে তাদের।

গুরুত্বপূর্ণ জায়গায় তাদের মূল খেলোয়াড়রা আছে।’

এবারের এএফসি কাপে শুরুটা ভালো হয়নি কিংসের। মালদ্বীপের মাজিয়ার কাছে হেরেছে চ্যাম্পিয়নরা। আগামীকালকের ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা কিংস কোচের,’আমাদের সামনে আর কোনো অজুহাত নেই।

বসুন্ধরা কিংস ফিরে এসেছে। এখন আমার মনে হচ্ছে সর্বোচ্চটা দেওয়ার মতো অবস্থানে চলে এসেছি আমরা। আমাদের সামনে কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে।’ সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচ। দেখা যাবে নিউজ টুয়েন্টির ফোর ও টি স্পোর্টস ইউটিউবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com