1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

প্রেমিকের গালে চুমু খেয়ে আলোচনায় রাজের ভাগ্নি

  • আপডেট টাইম :: সোমবার, ২ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি অভিনেত্রী সৃষ্টি পাণ্ডের পরনে সাদা রঙের ওয়ান পিস ও অভিনেতা অর্ণবের পরনে নীল রঙের টি-শার্ট। সৈকতে পরস্পরকে জড়িয়ে ধরে হিন্দি সিনেমার গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন সৃষ্টি। এক পর্যায়ে অর্ণবের গালে চুমু খান এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা নিয়ে চলছে জোর আলোচনা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘ফেলনা’ ধারাবাহিকে অভিনয় করে প্রথম নজর কাড়েন সৃষ্টি। অর্ণবকে দেখা গিয়েছে দুটি সিরিয়ালে। তার মধ্যে ‘ফেলনা’ অন্যতম। এ ধারাবাহিকের শুটিং সেটে এ জুটির আলাপ। একসময় অর্ণবকে ‘বন্ধু’ বলেই দাবি করতেন নির্মাতা রাজ চক্রবর্তীর ভাগ্নি। যদিও এখন এ জুটিকে দেখে নির্দ্বিধায় যে কেউ বলে দেবেন প্রেমের জলে হাবুডুবু খাচ্ছেন।

প্রেম নিয়ে লুকোচুরি করেন না সৃষ্টি পাণ্ডে। এর আগে অনির্বাণ বিশ্বাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ চর্চিত হয়েছেন এই অভিনেত্রী।

মামা রাজ ও মামি শুভশ্রী গাঙ্গুলির খুব আদরের সৃষ্টি পাণ্ডে। শুভশ্রী-রাজ দম্পতির পুত্র ইউভানের সঙ্গেও সৃষ্টির দারুণ সম্পর্ক। অভিনয়ের পাশাপাশি রাজের সহকারী হিসেবে কাজ করেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com