1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের দেখা পেলো চেলসি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : জয় কাকে বলে সেটাই যেন ভুলে গিয়েছিলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। একের পর এক হার আর ড্র করার ফলে চরম হতাশায় ভুগতে শুরু করেছিলো চেলসি সমর্থকরা। অবশেষে প্রিমিয়ার লিগে ভুলতে বসা জয়ের দেখা পেলো ব্লুজরা। সোমবার রাতে ফুলহ্যামের মাঠে গিয়ে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরে এসেছে চেলসি ফুটবলাররা।

চেলসির হয়ে জয়সূচক গোল দুটি করেন মিখাইলো মাদ্রিক এবং আর্মান্দো ব্রোজা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ১১তম স্থানে উঠে এলো তারা। ৭ ম্যাচ শেষে চেলসির অর্জন ৮ পয়েন্ট।

ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলেছে ফুলহ্যামই। কিন্তু শেষ পর্যন্ত জয়টা পেলো ছেলসি। সে সঙ্গে স্বস্তি এসেছে কোচ মওরিসিও পোচেত্তিনোরও। প্রিমিয়ার লিগে আগের তিন ম্যাচের একটিতেও গোলের দেখা পাচ্ছিলো না চেলসি। যে কারণে হতাশার শেষ ছিল না কোচের। শেষ পর্যন্ত তার দলের স্ট্রাইকাররা প্রতিপক্ষের জালের দেখা পেলো।

ইংলিশ লিগ কাপে আগের ম্যাচেই ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে ১-০ গোলে হারিয়েছিলো চেলসি। প্রিমিয়ার লিগে এসে সেই জয়ের ধারাবাহিকতাই ধরে রাখলো তারা।

ম্যাচের ১৮তম মিনিটেই চেলসির হয়ে নিজের প্রথম গোল করলেন ইউক্রেনের উইঙ্গার মিখাইলো মাদ্রিক। লেভি কোলউইলের ক্রস থেকে পাওয়া বলটি গোলরক্ষক বারন্ড লেনোকে ফাঁকি দিয়ে ফুলহ্যামের জালে জড়ান তিনি। এক মিনিট পরই ফুলহ্যামের দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে দ্বিতীয় গোল করেন আরমান্দো বোরজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com