1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রোনালদোর গোলে চ্যাম্পিয়ন্স লিগে জয় আল নাসরের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উড়ন্ত পথচলা অব্যাহত রেখেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। সোমবার রাতে রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল নাসর মুখোমুখি হয়েছিলো তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের।

এই ম্যাচেও জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা। তাদের কাঁধে ভর করে তাজিক ক্লাব ইস্তিকললকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর।

ম্যাচে আল নাসরের ছিল সম্পূর্ণ আধিপত্য। দেখে মনে হচ্ছিল আল নাসর পাড়ার কোনো ক্লাবের বিপক্ষে খেলছে। ৮০.৮ ভাগ ম্যাচের দখল ছিল আল নাসরের। মাত্র ১৯.২ ভাগ ইস্তিকললের। এতেই বোঝা যায়, ম্যাচটা কতটা এক তরফা ছিল।

অথচ এমন ম্যাচেই কি না প্রথমে পিছিয়ে পড়েছিলো আল নাসর। ধারার বিপরীতে গোল কজম করে ফেলে তারা। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে গোল করে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই। ৪৪তম মিনিটে গোলটি করেন তিনি।

১-০ গোলে পিছিয়ে থেকে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না আল নাসর। অবশেষে ৬৬তম মিনিটে গিয়ে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান ক্রিশ্চিয়ানো রোনালদো। সমতাসূচক গোলটি করেন তিনি। এ নিয়ে টানা সপ্তম ম্যাচে গোলের দেখা পেলেন এই পর্তুগিজ তারকা।

৭২ এবং ৭৭ এই ৫ মিনিটের ব্যবধানে আল নাসরকে আরও দুটি গোল উপহার দেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা। এই জয়ে ‘ই’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর। ইস্তিকলল ১ পয়েন্ট নিয়ে রয়েছে সবার শেষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com