1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বিয়ের আগেই শ্রীদেবীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বনি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : ভালোবেসে ঘর বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুর। এ দম্পতির জাহ্নবী কাপুর ও খুশি কাপুর নামে দুই কন্যা সন্তান রয়েছে। গুঞ্জন রয়েছে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন শ্রীদেবী।

২০১৮ সালে শ্রীদেবী মারা গেলেও বিষয়টি নিয়ে এখনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর চর্চা হয়। নিউ ইন্ডিয়া-কে সাক্ষাৎকার দিয়েছেন বনি কাপুর। এ আলাপচারিতায় উঠে আসে পুরোনো বিষয়টি। তবে এবার লুকোছাপা নয়, বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন বনি কাপুর।

বনি কাপুর বলেন, ‘শিরডি মন্দিরে শ্রীদেবীকে আমি বিয়ে করি। এটি আমার দ্বিতীয় বিয়ে। ১৯৯৬ সালের ২ জুন আমরা বিয়ে করি। ওই রাত আমরা মন্দিরেই কাটাই। ১৯৯৭ সালের জানুয়ারিতে শ্রীদেবীর প্রেগন্যান্সি দৃশ্যমান হয়। তখন আমাদের সামাজিকভাবে বিয়ে করা ছাড়া আর উপায় ছিল না। যার কারণে ১৯৯৭ সালের জানুয়ারিতে পুনরায় জনসম্মুক্ষে বিয়ে করি। এজন্য মানুষ ভাবেন বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল শ্রীদেবী।’

১৯৯৭ সালের ৬ মার্চ জন্মগ্রহণ করেন শ্রীদেবী-বনি কাপুরের প্রথম সন্তান জাহ্নবী কাপুর।

‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার সেটে প্রথম আলাপ শ্রীদেবী-বনি কাপুরের। সেখানে শ্রীদেবীর সারল্য ও ব্যক্তিত্বে বুঁদ হয়েছিলেন বনি। প্রেমে পড়লেও তা শ্রীদেবীকে তখন বলতে পারেননি তিনি। কারণ বনি তখন বিবাহিত; দুটি সন্তানও রয়েছে তার। শ্রীদেবীর বাবা মারা যাওয়ার পর বনি কাপুর তার পাশে দাঁড়ান। শ্রীদেবীর মা যখন অসুস্থ, তখনো। ১৯৯৬ সালে সাতপাকে বাঁধা পড়েন শ্রীদেবী-বনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com