1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিল-পপির প্রেম: এক দশক পর আগুনে ঘি ঢাললেন পপি

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : গুণী নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন শাকিল খান। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পপি।

প্রথম সিনেমায় অভিনয় করতে গিয়ে বাস্তব জীবনেই নায়িকার প্রেমে পড়েন শাকিল খান। বেশ ভালোই চলছিল তাদের প্রেম। কিন্তু এ সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তী সময়ে বিয়ে করে চলচ্চিত্রাঙ্গন থেকে অনেকটা দূরে সরে যান শাকিল। অনেকটা আড়ালেই চলে যায় এই জুটির প্রেমের বিষয়টি।

কিন্তু প্রায় এক দশক পর পুরোনো প্রেম নিয়ে আগুনে ঘি ঢালেন নায়িকা পপি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শাকিল খানের সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন এই চিত্রনায়িকা। শাকিল খানের সঙ্গে প্রেম তার জীবনের ‘বাজে অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেন তিনি। এখানেই শেষ নয়, এই নায়িকা দাবি করেন, তার সঙ্গে প্রেমের সম্পর্ক চলাকালে অন্য নায়িকাদের সঙ্গে প্রেম করতেন শাকিল খান। সেই সম্পর্ক বিয়ে ও সন্তান পর্যন্তও গড়িয়েছিল। এরপর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

যদিও এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শাকিল খান। পপির এই বক্তব্যেরে পরিপ্রেক্ষিতে এই চিত্রনায়ক বলেন, ‘এখন নিজের পরিবার আর ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি। তখন আমার যে বাচ্চা ছিল সে বাচ্চাগুলো এখন কোথায় গিয়েছে? একাধিক বিয়ে করেছি তা পপি বললেই তো হবে না। সুতরাং এই সমস্ত কথা বলে আর লাভ নেই। কেউ উল্টাপাল্টা বললে সে বিষয়ে তাকেই প্রশ্ন করে জেনে নিন। মানুষের জীবনে কোনো কিছুই লুকানো থাকে না। একটা সময় সব কিছু বের হয়ে আসবেই। এখানে অন্য কিছু বলার অবকাশ নেই। কেউ যদি বলে থাকেন সেটা তার কথা সে বলেছেন। কোন অর্থে তিনি বলেছেন, সেটা তিনিই ভালো জানেন। ফালতু বিষয় নিয়ে কথা বলতে চাই না।’

প্রেমের সম্পর্ক কেন ভেঙে গেল? প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, ‘এটার পেছনে অনেক ব্যাখ্যা রয়েছে। এগুলো নিয়ে এখন আর কথা বলতে চাই না। এখন আমার সন্তানেরা বড় হয়েছে। মানুষ হিসেবে চলতে গেলে অনেক ভুল হতে পারে। সম্পর্ক ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। এভাবে মানুষ এক সময় চলে যায়। আর আপনারা হয়তো জানেন দীর্ঘদিন ধরে আমি চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে আছি। এছাড়া আমি হজ করে এসেছি, তাই একটু দূরেই থাকতে চাই। এসব বিষয়গুলো নিয়ে এখন আর কথা বলতে চাই না।’

তাদের প্রেমের গুঞ্জন নিয়ে ভক্তদের কৌতূহল প্রসঙ্গে শাকিল খান বলেন, ‘এ বিষয়ে ভক্তদের বিশেষ কিছু জানার আছে বলে আমার হয় না। পপি কেন আমাকে দোষারোপ করছে তা জানি না। এজন্য আমি আবার তাকে দোষারোপ করব? না, এটাও আমি করতে চাই না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com