1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

গোল পেলেন নেইমার, জিতলো আল হিলাল

  • আপডেট টাইম :: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে যাওয়ার পর গোল যেন নেইমারের কাছে সোনার হরিণ হয়ে গিয়েছিল। প্রতিপক্ষের জাল হয়ে গিয়েছিল চীনের মহাপ্রাচীর। অবশেষে সেই ব্যুহ ভেদ করলেন ব্রাজিলিয়ান তারকা। নেইমারের প্রথম গোলের রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে আল হিলাল।

এর আগে আল হিলালের হয়ে চার ম্যাচ খেলে ফেললেও গোলের খাতা খুলতে পারেননি নেইমার। পঞ্চম ম্যাচে অবদান রাখলেন দলের জয়ে। এই জয়ে বাকি দুটি গোল করেছেন আলেক্সান্ডার মিত্রোভিচ ও সালেহ আল সেহেরি।

এএফসি চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে এটি আল হিলালের প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় ‘ব্লু ওয়েভস’ খ্যাত দলটি।

ম্যাচে আধিপত্য বিস্তার করে ১৮ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। গোল করেন মিত্রোভিচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে আরেকটু এগিয়ে নেন নেইমার। ৫৮ মিনিটে ডি বক্সের সামনে থেকে বাঁকানো শটে গোল করেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

আল হিলালের হয়ে ম্যাচের যোগ করা সময়ে নাসাজির কফিনে শেষে পেরেকটি ঠুকে দেন সেহেরি। বদলি হিসেবে নেমে চারবারের চ্যাম্পিয়নদের ব্যবধান বাড়ান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com