1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

‘শুরুটা বলিউডে হলে তারা আমার পোশাক খুলে আমাকে উপস্থাপন করতো’

  • আপডেট টাইম :: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী পায়েল ঘোষ। মি-টু মুভমেন্টের সময়ে লাইমলাইটে ছিলেন তিনি। বিশেষ করে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে খবরের শিরোনাম হন। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোট লিখে আলোচনার জন্ম দেন এই নায়িকা।

এবার বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের চর্চায় পায়েল ঘোষ। এক টুইটে (এক্স) পায়েল ঘোষ লিখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। কারণ আমার অভিষেক হয়েছে দক্ষিণী সিনেমার মাধ্যমে। আমার শুরুটা যদি বলিউড দিয়ে হতো, তবে আমাকে উপস্থাপন করতে তারা আমার পোশাক খুলে নিতো। কারণ তারা শিল্পসত্তার চেয়ে নারীদের শরীর বেশি ব্যবহার করে।’

কিছুদিন আগেই পায়েল আরো একটি বেফাঁস মন্তব্য করেন। তার মতে, ‘বলিউড সিনেমায় কাজ পেতে প্রযোজকদের শয্যাসঙ্গী হতে হয়।’ খুব শিগগির মুক্তি পাবে পায়েল অভিনীত ‘ফায়ার অব লাভ: রেড’। তা উল্লেখ পায়েল লিখেন, ‘এটা আমার ক্যারিয়ারের ১১ নাম্বার সিনেমা। যদি আমি সবার সঙ্গে শুতাম তাহলে অন্তত এটা আমার ৩০ নাম্বার সিনেমা হতো।’

কাস্টিং কাউচ নিয়ে পায়েল ঘোষ বলেন— ‘বড় সিনেমায় কাজ পেতে শুতে হয়। সেটা ছাড়া সম্ভবই নয়।’

‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’, ‘প্রায়ানাম’, ‘ওসারাভেলি’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পায়েল। পরিচালক অশোক ত্যাগীর পরবর্তী সিনেমা ‘ফায়ার অব লাভ: রেড’। এ সিনেমার লিড চরিত্রে অভিনয় করছেন পায়েল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com