1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

হাওরে ধান কাটতে চট্টগ্রাম থেকে শ্রমিক পাঠাচ্ছে পুলিশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

চট্টগ্রাম : নভেল করোনভাইরাসের সংক্রমণরোধে দেশে অবরুদ্ধ অবস্থায় চট্টগ্রামে আটকাপড়া দেড় হাজার শ্রমিককে নিজ জেলা কিশোরগঞ্জে পাঠানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।

দেশে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। বিষয়টির গভীরতা উপলব্ধি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান চট্টগ্রামে অবস্থানকারী শ্রমিকদের বাসে করে বিনা ভাড়ায় পাঠানোর উদ্যোগ নেন।

চলমান পরিস্থিতিতে কিশোরগঞ্জের প্রায় দেড় হাজার শ্রমিক চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আটকা পড়ে আছেন।

উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসানের তত্ত্বাবধানে রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানার বগার বিল ও শান্তিনগর এলাকা থেকে পাঁচটি বাসে করে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ জন শ্রমিককে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এস আলম গ্রুপের সহযোগিতায় ৪০টি বাস যোগে আরও ১৪শত  শ্রমিককে পর্যায়ক্রমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) আবু বকর সিদ্দিক জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব শ্রমিকরা কিশোরগঞ্জের অষ্টগ্রাম অঞ্চলে বোরো ধান কাটার কাজ করবেন।

অষ্টগ্রাম অঞ্চলের এ সকল শ্রমিকরা বছরে এক মাস নিজ এলাকায় ধান কাটার কাজ করেন। বাকি ১১ মাস চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কাজ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com