1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

‘দরদ’ সিনেমায় শাকিবের বিপরীতে বলিউড নায়িকা সোনাল চৌহান

  • আপডেট টাইম :: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তাকে নিয়ে পরিচালক অনন্য মামুন নির্মাণ করছেন ‘দরদ’ শিরোনামে সিনেমা। কয়েক মাস আগে নির্মাতা জানান, সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকবেন বলিউডের এক অভিনেত্রী। আর দৃশ্যধারণের কাজ হবে ভারতের বেনারসে।

এ ঘোষণার পর শুরু হয় জোর চর্চা। নায়িকার নাম না জানানোর ফলে একেক সময় একেকজনের নাম উঠে আসে। শাকিব ভক্তরা বিষয়টি নিয়ে মেতে উঠেন। কখনো বলিউড অভিনেত্রী প্রাচী দেশাই, কখনো নেহা শর্মা, কখনো জেরিন খান কিংবা শেহনাজ গিলের নাম নিয়ে চর্চা চলতে থাকে। যদিও এসব নায়িকার কেউ-ই চূড়ান্ত হননি। অবশেষে প্রকাশ্যে এলো শাকিবের নায়িকার নাম। তিনি হলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

সোনাল চৌহান

তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি সোনাল চৌহান। বাংলাদেশের পাশাপাশি ‘দরদ’ সিনেমা প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। ভারতের এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা সোনালের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

অশোক ধানুকা গণমাধ্যমকে বলেন, ‘এসব বিষয়গুলো আমার ছেলে হিমাংশু ধানুকা দেখে। তবে আমি জানি, সোনাল চৌহান সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধ কবে হয়েছেন, সেই তারিখ আমার মনে নেই।’

আগামী ২০ অক্টোবর ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার শুটিং শুরু হবে। এ লটে টানা ২৫ দিন দৃশ্যধারণের কাজ হবে বলেও জানিয়েছেন অশোক ধানুকা।

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান। ২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পায় রাখেন। অভিনয় ক্যারিয়ারে দেড় ডজনের বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস অভিনীত এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com