1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বড় হারের পর বাংলাদেশের জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের মাঝেও দুঃসংবাদ পেল সাকিব আল হাসানের দল। ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে পুরো দলকে। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় এই জরিমানা গুনছে বাংলাদেশ।

আইসিসির নিয়ম অনুযাযী, নির্দিষ্ট সময়ের মাঝে কোনো দল যত ওভার কম বোলিং করবে সেই দলকে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা গুনতে হবে। হিসেব অনুযায়ী ম্যাচে এক ওভার কম বোলিং করা করায় ক্রিকেটার ও স্টাফদের সবাইকে ৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।

ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার আহসান রাজা, পল উইলসন এবং থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোকের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। বাংলাদেশের অধিনায়ক সাকিব শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ম্যাচে লাগামছাড়া বোলিংয়ের পর ব্যাটিংয়েও আরও বিবর্ণ ছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাস বাদে বাকি কেউই ব্যাট হাতে তেমন বলার মতো কোনো ইনিংস খেলতে পারেননি। ফলে বাংলাদেশকে ১৩৭ রানের হার দেখতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।

এই হারের ফলে দুই ম্যাচে এক জয় নিয়ে ধর্মশালা মিশন শেষ করলো বাংলাদেশ। পরবর্তী মিশন চেন্নাই। যেখানে তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড। যারা কিনা ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com