1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পোড়া সিগারেট দিয়ে পোশাক বানিয়ে আলোচনায় উরফি

  • আপডেট টাইম :: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে, কখনো বা উদ্ভট পোশাক পরে সমালোচনার জন্ম দেন তিনি। এবার সিগারেটের পরিত্যাক্ত অংশ দিয়ে পোশাক তৈরি করে আলোচনার জন্ম দিলেন উরফি।

কয়েক দিন আগে উরফি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা পোড়া সিগারেটের পরিত্যাক্ত অংশ কুড়িয়ে নিচ্ছেন তিনি। পরবর্তীতে সেই সিগারেট দিয়ে পোশাক তৈরি করছেন। আর সেই পোশাক পরে বিভিন্নভাবে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন এই অভিনেত্রী।

ক্যাপশনে উরফি লিখেছেন, ‘সিগারেট থেকে পোশাক। এজন্য এত দিন আমার হাত থেকে সিগারেটের গন্ধ আসছিল।’ উরফির এ ভিডিও দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ তার সৃজনশীলতার প্রশংসা করছেন। অনেকে তাকে কটাক্ষ করেও মন্তব্য করেছেন।

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com