1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শরীর থেকে প্রাক্তন স্বামীর শেষ চিহ্ন মুছে ফেললেন সামান্থা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। তারপর দুজনার দু’টি পথ গেছে বেঁকে।

বিচ্ছেদের মধ্য দিয়ে পথ আলাদা হলেও দুজন দুজনার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। তা ছাড়াও প্রাক্তন স্বামীর নামে করা একটি ট্যাটু দীর্ঘ দিন নিজের শরীরে বয়ে বেরিয়েছেন সামান্থা। এবার শরীর থেকে প্রাক্তন স্বামীর শেষ চিহ্ন মুছে ফেললেন এই অভিনেত্রী।

২০১৯ সালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সামান্থা। শাড়ি পরা সামান্থার এ ছবিতে তার ডান পাজরে নাগার নামে অর্থাৎ ‘চৈ’ নামে একটি ট্যাটু দেখা যায়। আর ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন, ‘জীবনের সেরা সময় পার করছি। এটি একমাত্র ট্যাটু যা গোপন রেখেছিলাম। অবশেষে তা প্রকাশ করলাম। চে আক্কিনেনি আমার স্বামী, আমার দুনিয়া।’

মূলত, নাগা চৈতন্যর সঙ্গে বিয়েবিচ্ছেদের পরও এই ট্যাটু বয়ে বেরিয়েছেন সামান্থা। আর সেই ট্যাটু শরীর থেকে মুছে ফেলেছেন তিনি। কয়েক দিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সামান্থা। এ পোস্টে তার শাড়ি পরা ছবি রয়েছে। এ ছবিতে দেখা যায়, নাগার নামে করা সেই ট্যাটু এখন আর নেই।

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ‘মানাম’, ‘অটোনগর সুরিয়া’, ‘মজিলি’ প্রভৃতি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নাগা-সামান্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com