1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই: বেরার্দির জোড়া গোলে বড় জয় ইতালির

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ফুটবলের সেই অতীতটা এখন আর নেই ইতালির। যদিও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন তারা তবে গত বিশ্বকাপে খেলতে পারেনি। বাছাই পর্বের বাধা পার হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শরু হয়েছে। তবে ইউরো অঞ্চলে হয়নি। বরং এখানে চলছে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। গত রাতে নিজেদের মাঠে সেই লড়াইয়ে মাল্টাকে উড়িয়ে দিয়েছে ইতালি। ৪-০ গোলে জয় পেয়েছে। এ জয়ে তারা ‘সি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

পাঁচ ম্যাচ থেকে ইতালির সংগ্রহ ১০ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের পয়েন্টও ১০। তবে তারা একটা ম্যাচ বেশি খেলেছে এবং গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে। ইংল্যান্ড গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। পাঁচ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১৩। আট ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলটি প্লে অফ খেলার সুযোগ পাবে। সে ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলে বিশ্বকাপের পর ইউরোতেও দর্শক হয়ে থাকতে হতে পারে ইতালিকে। কেননা প্লে অফে শক্তিশালী দলকেই মোকাবেলা করতে হবে।

‘সি’ গ্রুপে সবচেয়ে দুর্বল দল মাল্টা। এ দলটি এখনো কোনো জয়ের দেখা পায়নি। সেই মাল্টার বিপক্ষে গোল উৎসব করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্ট্রাইকার ডোমেনিকো বেরার্দি জোড়া গোল করেছেন।

ম্যাচে বড় জয় পেলেও ইতালি বেশ সমস্যায় পড়েছিল। বিশেষ করে ইনজুরি তাদের স্বাভাবিক খেলার পথে বাধা তৈরি করেছিল। সিরো ইমোবিল, লরেঞ্জো পেলেগ্রিনি, মাতেও রেতেগুই ও ফেডেরিকো চিয়েসাকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল ইতালিকে।

গিয়াকোমো বোনাভেন্তুরা ২৩ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল। এ গোলের মাঝ দিয়ে বোনাভেন্তুরা রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছেন। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন তিনি। অভিষেক হওয়ার ১০ বছরেরও বেশি সময় পর ৩৪ বছর ৫৩ দিনে তিনি জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছেন। বিরতির আগে বেরার্দি ব্যবধান বাড়ানোর পর ৬৪ মিনিটে তিনি দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। শেষ মুহুর্তে ডেভিড ফ্রাতেসি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com