1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা স্ত্রীসহ খুন

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই নিজগৃহে (১৫ অক্টোবর) খুন হয়েছেন। জানা গেছে, তার স্ত্রীও একই সঙ্গে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা দুজনে ঘাতকদের ছুরিকাঘাতে খুন হয়েছে বলে ‘ডেট লাইন’ নামের একটি শোবিজভিত্তিক নিউজ পোট্রালের খবরে জানা গেছে।

এ হত্যাকাণ্ড সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুইয়ের বয়স হয়েছিল ৮৩ বছর।

নিউজ এজেন্সি আইআরএনএ- সেদেশের বিচার বিভাগের কর্মকর্তা হোসেইন ফাজেলির সূত্রে জানিয়েছে, মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদীফার গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে।

সূত্রটি আরও জানিয়েছে, নির্মাতার মেয়ে মোনা মেহেরজুই শনিবার রাতে দেশটির রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী উপশহরের বাড়িতে তার বাবার সঙ্গে দেখা করতে গেলে মৃতদেহগুলো দেখতে পান।

ইরানের কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের তদন্ত করছে বলে জানা গেছে। তবে হত্যার কোনো উদ্দেশ্য এখনো অনুমান করা সম্ভব হয়নি। এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, নির্মাতার স্ত্রী সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকির অভিযোগ করেছিলেন।

চলচ্চিত্র নির্মাতা মেহেরজুই ১৯৭০ সালের শুরুর দিকে ইরানের চলচ্চিত্রে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তিনি বাস্তববাদী ঘরানার সিনেমা তৈরি করতেন।

মেহেরজুই ১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে একটি সিলভার হুগো এবং ১৯৯৩ সালের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি গোল্ডেন সিশেলসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

মেহেরজুই ১৯৬৯ সালে ‘দ্য কাউ’নামের একটি সিনেমা নির্মাণ করেন। এটি পরে অনেক স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে সিনেমা তৈরিতে উৎসাহিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com