1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

উড়ন্ত শুরুর পর জাম্পার ঘূর্ণিতে কুপোকাত শ্রীলঙ্কা

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : পাথুম নিসাঙ্কা-কুশল পেরেরার দারুণ ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা। ওপেনিং জুটি শতরান পেরোলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দ্বীপরাষ্ট্রটি। ১৫৭ রান ১ উইকেট থেকে অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে নাজেহাল হয়ে ২০৯ রানে অলআউট হয় তারা!

লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৫.৩ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা। মাত্র ৫২ রানের ব্যবধানে তারা হারায় গুণে গুণে ৯টি উইকেট।

অথচ শুরুটা হয়েছিল কী দুর্দান্ত। নিসাঙ্কা-পেরেরা সাবধানী শুরুর পর ঝড় তোলেন। ওপেনিং জুটি থেকে আসে ১২৫ রান। ৬৭ বলে ৬১ রান করে নিসাঙ্কা আউট হলেও রানের চাকা সচলই ছিল। দারুণ খেলতে থাকা পেরেরার ব্যাটে ছুটছিল রানের ফোয়ারা। ৮২ বলে ৭৮ রান করে তার আউটের পরই শুরু হয় উইকেটের মিছিল।

দৃশ্যপটে আসেন জাম্পা। একের পর এক সাজঘরে পাঠান লঙ্কান ব্যাটারদের। পরপর ২ বলে নিয়েছেন ২ উইকেট। জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। চারিথ আসালাঙ্কা এক প্রান্তে আগলে রেখেছিলেন, কিন্তু সতীর্থদের আসা যাওয়ার মিছিলে তিনি হাত খুলে খেলতেই পারেননি।

৩৯ বলে ২৫ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে সাজঘরে ফেরেন আসালাঙ্কা। মাঝে আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। দুজন ফেরেন খালি হাতে, শূন্য রানে। শানাকার পরিবর্তে নেতৃত্ব পাওয়া কুশল মেন্ডিস দায়িত্বভার নিতে পারেননি। আউট হন মাত্র ৯ রানে।

দ্বিতীয় ম্যাচে বাদ পড়া জাম্পা ফিরেই নেন ৪ উইকেট। মাত্র ৪৭ রান দিয়ে এই উইকেটগুলো নেন তিনি। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জস হ্যাজলেউড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com