1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

হাসপাতালে আরিফিন শুভ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়ক আরিফিন শুভকে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এসব তথ্য নিশ্চিত করেছেন শুভ নিজেই।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে আরিফিন শুভ বলেন, ‘এক বছর ধরে পলিপাসের সমস্যায় ভুগছি। গত কয়েক মাসে সেটা আরো জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ সিনেমা নিয়ে ব্যস্ত থাকার কারণে সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে ওঠেনি। এখন পরিস্থিতি এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে।’

দোয়া চেয়ে শুভ বলেন, ‘আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হবে। ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

গত ১৩ অক্টোবর দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এতে মুজিব চরিত্রে অভিনয় করেছেন শুভ। তার স্ত্রী রেনুর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও বড়বেলার ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com