1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

কলাপাড়ায় মূল্য তালিকা না টানানোয় ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মূল্য তালিকা না টানানোর অপরাধে ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমাবার দুপুরের দিকে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে এসব দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
জানা যায়, মূল্য তালিকা না টানানোর অপরাধে পৌর শহরের মুদী-মনোহরী ব্যবসায়ী মিলনকে ২ হাজার টাকা, মুদী-মনোহরী ব্যবসায়ী শেখর মিত্রকে ২ হাজার টাকা ও ফল ব্যবসায়ী সবুজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আন্ধারমানিক নদীতে নোঙ্গর করা একটি জাহাজ থেকে বালু খালাসের দায়ে জাহাজের সুকানী (মাঝি) শাহিন মিয়াকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় সেনা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com