1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

শ্রীবরদীতে নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পৌর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে জরিমানা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় অন্যান্য দোকান মালিকদের সতর্ক করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রশাসন কর্তৃক জারিকৃত নির্দেশনা অমান্য করে কাপড়ের দোকান ও টেইলার্স খোলা রাখার দায়ে মধ্য বাজারে ফিরোজ বস্ত্রালয়ের মালিক ফিরোজ মিয়াকে ১০ হাজার এবং জনতা টেইলার্সের মালিক শাহ আলমের নিকট থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীদেরকে সরকারি নির্দেশনা মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান পরিচালনার নির্দেশন দেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান বলেন, নির্দেশান অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা বিস্তার রোধে জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com