1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো ঢাকায়

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ের কিছু পর ঢাকায় এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো। দুদিনের কলকাতা সফর শেষে বুধবার কয়েক ঘণ্টার জন্য তাকে ঢাকায় এনেছেন ভারতীয় উদ্যোক্তা। তবে রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে স্থানীয় আয়োজক প্রতিষ্ঠান থেকে কিছু জানানো হয়নি।

এরই মধ্যে রোনালদিনহো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল রেডিসনে পৌঁছেছেন। তার সংক্ষিপ্ত ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনও রোনালদিনহোর সঙ্গে সাক্ষাৎ করতে হোটেল রেডিসনে যাবেন।

শোনা গিয়েছিল, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাফুফে থেকে এখনো সে বিষয়ে কিছু বলা হয়নি।

হোটেল রেডিসনে আয়োজকদের মূল অনুষ্ঠানে নির্বাচিত কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণ দর্শকরা রোনালদিনহোকে দেখার সুযোগ পাবেন কি না, সেটাও পরিষ্কার করেননি আয়োজকরা। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে রোনালদিনহোর সংবাদ সম্মেলনের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com