1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের, শঙ্কায় কোপা আমেরিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পায়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার জুনিয়র। স্ট্রেচারে তোলার সময় নেইমারের কান্না দেখেই খারাপ কিছুর আশঙ্কা করা হয়েছিল। অবশেষে সেটাই সত্যি হলো। লিগামেন্ট ছিঁড়ে গেছে ব্রাজিলিয়ান তারকার। তাতে আগামী কোপা আমেরিকায় তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নেইমার নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি জানান তিনি। এছাড়াও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও তার ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতিতে একই তথ্য জানিয়েছে।

এই ইনজুরির ফলে আবারও অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে নেইমারকে। আর এবার অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে ৭ থেকে ৮ মাস। ফলে আগামী বছর কোপা আমেরিকায় নেইমারের অংশগ্রহণ শঙ্কার মুখে। কেননা, ঠিক ৮ মাস পর আগামী ২০ জুন শুরু হবে কোপার আসর।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লিখেছেন, ‘এটা খুবই বেদনার মুহূর্ত। আমি জানি আমি শক্তিশালী। কিন্তু এবার পরিবার এবং বন্ধুদের বড্ড প্রয়োজন। চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ নয়। একবার ভাবুন, সেরে উঠতে ৪ মাস সময় লাগার পর আবার ইনজুরি।’

তবে নিজের ওপর বিশ্বাস আছে এবং আবার ফিরে আসবেন জানিয়ে নেইমার আরও লিখেন, ‘তবে আমার বিশ্বাস আছে। সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছি, যাতে তিনি আমাকে নতুন জীবন দান করতে পারেন। আমাকে সমর্থন জানিয়ে এবং সুস্থতা কামনায় বার্তা পাঠানোয় সবাইকে ধন্যবাদ।’

এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে চোটে পড়েছিলে নেইমার। সে সময় তিনি ছিলেন পিএসজির খেলোয়াড়। অ্যাঙ্কেলের সেই চোট থেকে সেরে উঠে ৭ মাস পর গত সেপ্টেম্বরে মাঠে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু কয়েক ম্যাচ খেলতে না খেলতেই আবার লম্বা সময়ের জন্য ছিটকে যেতে হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com