1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কঙ্গনাকে থাপ্পড় মারতে চান পাকিস্তানি অভিনেত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়ে আলোচনায় থাকেন তিনি। হয় কারো সঙ্গে ঝগড়া করেন, নয়তো বা কোনো বিস্ফোরক মন্তব্য করে বসেন। এবার কঙ্গনার সঙ্গে দেখা করে তাকে থাপ্পড় মারতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানের টিভি অভিনেত্রী নওশীন শাহ।

সম্প্রতি পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন নওশীন শাহ। আলাপচারিতার শুরুতে এ অভিনেত্রী বলেন, ‘আমি একজনের সঙ্গে দেখা করতে চাই।’ সঞ্চালক জানতে চান কার সঙ্গে? নওশীন বলেন, ‘কঙ্গনা।’ সঞ্চালক বলেন, ‘বলিউডের কঙ্গনা রাণৌত?’ জবাবে নওশীন বলেন, ‘হ্যাঁ।’ কারণ জানতে চাইলে নওশীন বলেন, ‘ওর সঙ্গে দেখা করে ওকে থাপ্পড় মারতে চাই।’ এ কথা শুনেই হাসিতে ফেটে পড়েন সঞ্চালক।

এরপর কারণ ব্যাখ্যা করে নওশীন বলেন, ‘সে যেভাবে আমার দেশ ও দেশের সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করে, আমি তার সাহসের জন্য স্যালুট করি। তার কোনো জ্ঞান নেই। কিন্তু দেশ নিয়ে কথা বলে। তা-ও অন্য দেশ নিয়ে কথা বলে। নিজের দেশের প্রতি নজর দাও, নিজের অভিনয়ের দিকে নজর দাও, নজর দাও নিজের বিতর্ক ও প্রাক্তন প্রেমিকের দিকে।’

কঙ্গনার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নওশীন বলেন, ‘তুমি কীভাবে জানো পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানের মানুষের সঙ্গে খারাপ আচরণ করে? তুমি কি আমাদের সংস্থা সম্পর্কে জানো? সংস্থাগুলো আমাদের, সেনাবাহিনী আমাদের— অথচ আমরা জানি না, তুমি জানো। সত্যি বলছি, আমি তার সঙ্গে দেখা করতে চাই।’

কঙ্গনার প্রশংসা করে নওশীন বলেন, ‘অভিনেত্রী হিসেবে কঙ্গনা মেধাবী। সে দেখতে খুবই সুন্দরী, চমৎকার একজন নারী। কিন্তু আমি দুঃখিত। কারণ যখনই অন্য মানুষ ও দেশের প্রসঙ্গ আসে, তখন সে খুবই খারাপ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com