1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বিচ্ছেদের বার্তা দিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার কয়েক বছর ধরে সময়টা ভালো যাচ্ছিল না। তিনি পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার এবং জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছু দিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন।

কিন্তু সম্প্রতি একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা জানিয়েছেন রাজ কুন্দ্রা। সেই সিনেমার প্রথম ঝলকও এরই মধ্যে প্রকাশিত হয়েছে। নভেম্বর মাসে সেই সিনেমা মুক্তি পাওয়ার কথাও রয়েছে।

কিন্তু এর আগে আগেই নিজের এক্স-এ (সাবেক টুইটার) সাংকেতিক বার্তা দিলেন রাজ। জানালেন বিচ্ছেদের কথা। যার সূত্র ধরে এরই মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এক্স-এ রাজ লিখেছেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এ বার্তার পর প্রশ্ন উঠছে, কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন শিল্পার স্বামী? জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে যাচ্ছেন! যদিও এ বিষয়ে রাজ স্পষ্ট করে কিছু বলেননি। মুখ বন্ধ রেখেছেন শিল্পাও।

রাজের এই বার্তাকে গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুরাগীরা। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, আসন্ন সিনেমা প্রচারের কৌশল হিসেবেই সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন রাজ। রাজের আসন্ন সিনেমার নাম ‘ইউটি-৬৯’। গল্পে রাজ হাজতবাস করা একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। অনেকের ধারণা, সেই কারণেই বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ।

২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হন রাজ। সেই সময় আর্থার রোড জেলে প্রায় দুই মাস কাটাতে হয়েছিল রাজকে। মনে করা হচ্ছে, তার সেই হাজতবাসের অভিজ্ঞতাই ‘ইউটি-৬৯’-এ তুলে ধরা হয়েছে। আর সেই কারণেই রাজ বিচ্ছেদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বলে দাবি শিল্পার ভক্তদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com