1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বিলাসবহুল গাড়ি কিনলেন কারিনা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কারিনা কাপুর খান। বলিউডের ফ্যাশন ডিভাদের মধ্যে অন্যতম তিনি। তা ছাড়া পাতৌদি নবাব পরিবারের পুত্রবধূ এই অভিনেত্রী। স্বাভাবিকভাবে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক পরে থাকেন। ব্যয়বহুল পোশাক ও জিনিসপত্র ব্যবহার করে মাঝে মাঝে খবরের শিরোনাম হন কারিনা।

কারিনার সংগ্রহে বেশ কটি বিলাসবহুল গাড়ি রয়েছে। ফের নতুন একটি গাড়ি কিনলেন এই অভিনেত্রী। তার নতুন গাড়ির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, নতুন গাড়ি নিয়ে বোন কারিশমার বাড়িতে গিয়েছেন এই অভিনেত্রী।

সিয়াসাত ডটকম জানিয়েছে, কারিনা কাপুর খান ব্র্যান্ড নিউ ল্যান্ড রোভার ডিফেন্ডার কিনেছেন। সাদা রঙের এ গাড়ির বর্তমান মূল্য ২ কোটি ৩০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩ লাখ টাকার বেশি।

কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডারস’। হংসল মেহতা পরিচালিত এ সিনেমা গত ১৪ অক্টোবর মুক্তি পেয়েছে। বর্তমানে কারিনার হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। তা হলো— ‘দ্য ক্রু’ ও ‘সিংহাম এগেন’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com