1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

জোড়া গোলে লিভারপুলকে জেতালেন সালাহ

  • আপডেট টাইম :: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে জয় পেয়েছে লিভারপুল। তারা ২-০ গোলে হারিয়েছে দশজনের দল এভারটনকে। এই জয়ে ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে অলরেডরা।

এদিন অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লিভারপুল। যদিও ম্যাচের ৩৭ মিনিটে এভারটন দশজনের দলে পরিণত হয়। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ফুলব্যাক অ্যাশলে ইয়াং। দশজন নিয়েও লিভারপুলের সঙ্গে দারুণ লড়াই করে দ্য টফিসরা।

গোল মিসের মহড়া শেষে ৭৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। এ সময় পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৭) আরও একটি গোল করেন তিনি। এ সময় নুনেজের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান মিশরীয় এই স্ট্রাইকার। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল।

বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ফ্রান্সের ক্লাব তুলুজের মুখোমুখি হবেন সালাহ-নুনেজরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com