1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

৪০০ রান তাড়া করে সর্বোচ্চ ব্যবধানে হারলো ইংল্যান্ড

  • আপডেট টাইম :: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ৪০০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৭০ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। হার মেনেছে ২২৯ রানের ব্যবধানে। যা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে হার। আর বিশ্বকাপের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ ব্যবধানের হার। শুধু তাই নয়, ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসেও এটা সবচেয়ে বড় ব্যবধানের হার।

৪০০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে চ্যাম্পিয়নরা। ৬৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৫ উইকেট। ১০০ রানে যেতেই নাই হয়ে যায় ৮ উইকেট। সেখান থেকে ইংল্যান্ডের সংগ্রহ ১৭০ পর্যন্ত যায় গাস অ্যাটকিনসন ও মার্ক উডের ব্যাটে ভর করে। নবম উইকেটে তারা দুজন ৩২ বলে মাত্র ৭০ রান তোলেন। তার মধ্যে অ্যাটকিনসন ২১ বলে ৭ চারে ৩৫ রান করে আউট হন। আর উড মাত্র ১৭ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন। শেষ ব্যাটসম্যান হিসেবে রিস টপলে অবশ্য মাঠে নামতে পারেননি। তিনি অ্যাবসেন্ট হার্ট হলে ১৭০ রানে অলআউট হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

বল হাতে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৫ ওভার করে বোলিং করে যথাক্রমে ২৬ ও ৩৫ রান দিয়ে ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি ও মার্কো জানসেন।

ম্যাচসেরা হন ব্যাট হাতে ঝড় তুলে সেঞ্চুরি করা হেনরিক ক্লাসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com