1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

‘টাইগার-৩’ সিনেমার প্রথম গানের টিজার প্রকাশ্যে

  • আপডেট টাইম :: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান খ্যাত সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার- ৩’ সিনেমার প্রথম গানের টিজার মুক্তি পেয়েছে। এ গানের শিরোনাম ‘লেকে প্রভু কা নাম’।

১৬ সেকেন্ডের গানের টিজার দেখেই বোঝা যাচ্ছে বেশ জাঁকজমক পূর্ণ হতে যাচ্ছে এটি। গানের দৃশ্যে সালমান ও ক্য়াটরিনাকে উজ্জ্বল পোশাকে দেখা গেছে। মিউজিকের বিটেও উঠে এসেছে গানের উত্তেজনার আবহ।

‘টাইগার-৩’ সিনেমার এ গানের টিজারে সালমান খানকে লাল পোশাকে দেখা যাচ্ছে। গানের টিজারের পরতে পরতে সালমান-ক্য়াটরিনার জমজমাট রসায়ন নজর কেড়েছে ভক্তদের। এ গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী।

গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম ও কোরিওগ্রাফি করেছেন বৈভবি মার্চেন্ট। ‘লেকে প্রভু কা নাম’ গানটি মুক্তি পাবে আগামী ২৩ নভেম্বর।

‘টাইগার-৩’ সিনেমায় প্রথমবার সালমানের জন্য গান গেয়েছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। এ কথা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করেছিলেন সালমান। তিনি লিখেছিলেন, ‘আমার জন্য এই প্রথম গাইলেন অরিজিৎ সিং’।

সিনেমা জনপ্রিয় করার জন্য অরিজিতের গান চলচ্চিত্রে ব্যবহার করেন পরিচালক-প্রযোজকরা- বলিউডে এমন কথা প্রচলিত রয়েছে। কিন্তু তারপরও এতদিন সালমানের কোনো সিনেমায় গান গাওয়া হয়নি অরিজিতের। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিতের মন্তব্যে সালমান ক্ষুণ্ণ হন বলে সংবাদও প্রকাশিত হয়েছে।

ওই অনুষ্ঠানে অরিজিৎ মঞ্চে পুরস্কার নিতে উঠলে, তার ঘুম ঘুম চোখ দেখে সালমান জানতে চান, তিনি ঘুমিয়ে পড়েছিলেন কিনা। অরিজিৎ অনেকটা ব্যঙ্গ করে জবাব দেন, তাদের সঞ্চালনা দেখেই ঘুমিয়ে পড়েছিলেন। এর পাল্টা জবাবে সালমান জানান, ‘তুম হি হো’র মতো ঝিমানো গান বেজেছে বলেই হয়ত ঘুম পেয়ে গিয়েছে অরিজিতের। এতে তাদের কোনো দোষ নেই। সেই ঘটনার পরই নাকি সালমানের সিনেমায় গান গাওয়ার সুযোগ হারান অরিজিৎ।

সম্প্রতি মুম্বাইয়ের সালমানের ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায় অরিজিতকে। সেই ছবি এবং ভিডিও প্রকাশিত হলেই চারদিকে আলোচনার ঝড় ওঠে। তবে দুজনের কেউই এতদিন তা নিয়ে মুখ খোলেননি। এদিকে সালমান নিজেই গতকাল সেই রহস্যের ইতি টানলেন। আর গতকাল গানের টিজার মন কেড়েছে ভক্তদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com