1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

আলোচনায় শাহরুখের ১৩ কোটি টাকা মূল্যের গাড়ি

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। সিনেমায় অভিনয়ের জন্য মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি জিতেছেন অসংখ্য পুরস্কার। বিশ্বের শীর্ষ ধনী অভিনয়শিল্পীদের মধ্যে একজন তিনি। চলতি বছর দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস বিশ্বের শীর্ষ ১০ ধনী অভিনেতার তালিকা প্রকাশ করে। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ। ভারত থেকে একমাত্র তার নামই রয়েছে এই তালিকায়।

ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জীবন-যাপন করে থাকেন শাহরুখ। বিশ্বের নামিদামি সব ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করতে দেখা যায় তাকে। কিছু দিন আগে বিলাসবহুল একটি গাড়ি কিনেন শাহরুখ। ব্যয়বহুল এ গাড়ি নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা।

সিয়াসাত ডটকম জানিয়েছে, গত ২০ অক্টোবর মুম্বাইয়ে একটি পার্টিতে যোগ দেন শাহরুখ খান। এ পার্টিতে আরো উপস্থিত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মালহোত্রা, করন জোহর, সুনীল শেঠি প্রমুখ। সাদা রঙের বিলাসবহুল একটি গাড়ি চড়ে অনু্ষ্ঠানে হাজির হন শাহরুখ। ‘পাঠান’ সিনেমার সাফল্যের পর গাড়িটি কেনেন তিনি। ব্যয়বহুল এই গাড়ি নিয়ে চলছে জোর চর্চা। কারণ রোলস রয়েস কালিনান গাড়িটির মূল্য ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ২২ লাখ টাকার বেশি)।

শাহরুখ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পায় এটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১১৪৪ কোটি রুপির বেশি।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’। রাজকুমার হিরানি নির্মাণ করছেন এটি। প্রথমবার এ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করছেন এই নির্মাতা। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ। আগামী ২১ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com