1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নতুন সিনেমায় পূজা, নায়ক আদর আজাদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তিনি আবারও নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে। সিনেমার নাম ‘দরদিয়া’। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।

জানা গেছে, রোববার (২২ অক্টোবর) রাতে আদর আজাদ ও পূজা চেরি দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন ‘দরদিয়া’ সিনেমাটিতে।

jagonews24

পূজা বলেন, ‘অসাধারণ একটি গল্পের সিনেমা হবে এটি। চুক্তির আগে অন্য কোনো ছবির গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি আমি। আমি যে চরিত্রটি করব, দারুণ একটি চরিত্র। ঠিকমতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে সিনেমাটি।’

এর আগে আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এ জুটির আরেকটি সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। এরই মধ্যে একই পরিচালকের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ দুজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com