1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে মহিলা ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : ত্রাণের চাল সঠিকভাবে বিতরণ না করে নিজ ঘরে রেখে দেওয়ার অভিযোগে মিনারা বেগম নামে এক মহিলা ইউপি সদসকে গ্রেফতার করা হয়েছে। মিনারা বেগম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপি’র ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য।
জানা গেছে, গত ১৯ এপ্রিল বিতরণকৃত ত্রাণের চালের মধ্যে ২৫ কেজি চাল বিতরণ না করে তিনি তার ঘরে রেখে দেন। পরে স্থানীয়দের নজরে এলে তাদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনাস্থলে যান এবং অভিযোগের সত্যতা পান। এসময় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মিনারা বেগম জানান, চেয়ারম্যান জনপ্রতি ৫ কেজি করে চাল বিতরণের জন্য ২৩টি নামের বিপরীতে বরাদ্দ দেন। ওই ২৩টি নামের মধ্যে ৫টি নামের চাল চেয়ারম্যান নিজে দেবেন বলে তার ঘরে রাখতে বলেন। তবে চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা বিষয়টি অস্বীকার করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, কর্মহীন-অসহায়দের জন্য বরাদ্দকৃত ত্রাণের ২৫ কেজি চাল ও চাল বিতরণের ৩০টি সরকারী ব্যাগ তার বাড়িতে পাওয়া যায়। এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

– দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com