1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ধনাঢ্য পরিবার থেকে বলিউডে, প্রভাসের পর শাকিবের নায়িকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তাকে নিয়ে পরিচালক অনন্য মামুন নির্মাণ করছেন ‘দরদ’ শিরোনামে সিনেমা। নানা জল্পনা-কল্পনার পর সিনেমাটিতে শাকিবের বিপরীতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে চূড়ান্ত করা হয়েছে।

কয়েক দিন আগে ‘দরদ’ সিনেমার শুটিংয়ের জন্য ভারতে গিয়েছেন শাকিব খান। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। ভারতে গিয়ে সোনাল চৌহানের সঙ্গে সংবাদ সম্মেলন করেন শাকিব খান।

১৯৮৫ সালে ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন সোনাল চৌহান। ২০০৫ সালে ‘মিস ওয়ার্ল্ড ট্যুরিজম’ ও ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ বিজয়ী হন তিনি।

ধনাঢ্য পরিবারের মেয়ে হয়েও নিজের স্বপ্ন পূরণের জন্য অভিনয়ে পা রাখেন সোনাল চৌহান। ২০০৬ সালে হিমেশ রেশমিয়ার জনপ্রিয় অ্যলবাম ‘আপ কা সুরুর’ মুক্তি পায়। এতে প্রথমবার মডেল হন সোনাল।
২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোনাল চৌহানের। এতে ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধেন তিনি। মুক্তির পর এ সিনেমা বেশ জনপ্রিয়তা লাভ করে। পাশাপাশি সিনেমার গানও মন কাড়ে শ্রোতাদের।

হিন্দি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও ২০০৮ সালে ‘রেইনবো’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন সোনাল চৌহান।

ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে বেশি আলোচনায় আসেন সোনাল চৌহান। তারপরও বলিউডে কাজের পরিমাণ কমিয়ে দেন এবং টানা ভারতের দক্ষিণী সিনেমায় কাজ করতে থাকেন।

সোনাল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আদিপুরুষ’। এ সিনেমায় ‘বাহুবলি’খ্যাত প্রভাসের বিপরীতে অভিনয় করেন তিনি। এবার ‘দরদ’-এর মাধ্যমে বাংলা সিনেমায় অভিষেক ঘটবে সোনালের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com