1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

ঝিনাইগাতির সেই ভিক্ষুক পাচ্ছেন ভিটেমাটিসহ পাকা বাড়ি

  • আপডেট টাইম :: বুধবার, ২২ এপ্রিল, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : করোনাভাইসের প্রভাবে কষ্টে পড়া মানুষের খাবারের জন্য নিজের ভিক্ষাবৃত্তির জমানো দশ হাজার টাকা ইউএনও’র ত্রাণ তহবিলে দানকারী ভিক্ষুক নাজিম উদ্দিন পাচ্ছেন ভিটেমাটি ও পাকা বাড়ি। মঙ্গলবার (২১ এপ্রিল) ইউএনও’র হাতে টাকা তোলে দেওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ঝড় ওঠে সর্বমহলে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে ওই রাতেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এমন সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছেন ঝিনাইগাতি নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
জানা গেছে, ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে ঝিনাইগাতির স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি প্যাসিফিক ক্লাব’ এর সদস্যরা গত রোববার সরকারী খাদ্য সহায়তার জন্য গান্ধিগাঁও গ্রামে তালিকা তৈরি করতে কাজ করছিলেন। একপর্যায়ে তারা ভিক্ষুক নাজিম উদ্দিনের বাড়িতে গিয়ে তার জাতীয় পরিচয়পত্র চান। এসময় ভিক্ষুক নাজিমদ্দিন তালিকায় নিজের নাম না দিয়ে উল্টো গত দুই বছরে ভিক্ষাবৃত্তি করে জমানো টাকা করোনার প্রভাবে অসহায় মানুষের জন্য গঠিত ত্রাণ তহবিলে দান করার ইচ্ছা প্রকাশ করেন।
একপর্যায়ে জমানো টাকা ইউএন’ও ত্রাণ তহবিলে দেওয়ার জন্য তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) ঝিনাইগাতি আসেন। এখানে আসার পর তিনি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ অন্য একটি কাজে বাতিয়াগাঁও গ্রামে রয়েছেন। পরে ভিক্ষুক নাজিম উদ্দিন বাতিয়াগাঁও গ্রামে গিয়ে ইউএনও’র হাতে দশ হাজার টাকা তোলে দেন। বিষয়টি মুহূর্তেই অনলাইন সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়াতে ফলাও করে প্রচার হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com