1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ফের বিয়ের গুঞ্জন, যা বললেন শ্রীলেখা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’—স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় শ্রীলেখা।

এ গুঞ্জনের সূচনা শ্রীলেখার একটি ছবিকে কেন্দ্র করে। তাতে দেখা যায়, বসে আছেন শ্রীলেখা। তার হাতে বিমানের টিকিট। চোখে চশমা। সিঁথিতে সিঁদুর। মূলত, সিঁদুর পরার কারণে অবাক হয়েছেন নেটিজেনরা। এরপর থেকে তাদের প্রশ্ন— তবে কি ফের বিয়ে করলেন শ্রীলেখা।

শ্রীলেখা তার বিয়ের গুঞ্জন খুব একটা দীর্ঘ হতে দেননি। বরং এ জল্পনার আগুনে জল ঢেলেছেন এ অভিনেত্রী নিজেই। তিনি বলেন, ‘আপনি যদি বিস্মিত হন তাই বলছি, আমি আবারো বিয়ে করিনি। মূলত, আমি সিঁদুর খেলেছিলাম। এবার শান্তি হয়েছে।’

ব্যক্তিগত জীবনে শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের এ সংসারে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com