1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জোড়া গোলে পিএসজিকে জেতালেন এমবাপ্পে

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ম্যাচে লড়াই হলো জমজমাট। হলো আক্রমণ-পাল্টা আক্রমণ। তাতে শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ালো। সব ছাপিয়ে রোমাঞ্চকর ম্যাচে নায়ক হয়ে উঠলেন এমবাপ্পে। তার জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ব্রেস্টকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

রোববার (২৯ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমের। প্রথম গোলের পর ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। সেই সঙ্গে পূর্ণ করেন ক্লাব ক্যারিয়ারের ২৫০তম গোল।

প্রথমার্ধের বিরতির আগে এক গোল শোধ করে ব্রেস্ট। স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান স্টিভ মুনিয়ে। তাতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই একটা ধাক্কা খায় তারা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে পিএসজির জাল কাঁপিয়ে সমতা টানেন জেরেমি লু ডোয়াহোন।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের হিড়িক বয়ে গেছে। কিন্তু কোনো দলই আর গোলের দেখা পায়নি। তখন ধরেই নেয়া হয়েছিল, এই ম্যাচেও পয়েন্ট হারাতে যাচ্ছে পিএসজি। তবে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ম্যাচের গতিপথ বদলে যায়।

রোন্দাল কোলো মুয়ানিকে নিজেদের বক্সে ফেলে দিয়েছিলেন ব্রেস্টের একজন খেলোয়াড়। ভিএআরের সাহায্যে নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টিতে এমবাপ্পের প্রথম শট ঠেকিয়ে দেন ব্রেস্ট গোলরক্ষক। তবে ফিরতি শটে জয়সূচক গোলটি করেন ফরাসি তারকা।

এই জয়ে ১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রতে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com