1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

অল্প রানেই নেদারল্যান্ডসকে অলআউট করলো আফগানিস্তান

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। লক্ষ্ণৌতে নেদারল্যান্ডস টস হেরে ব্যাট করতে নামে। কিন্তু আফগানদের বোলিং তোপের মুখে সুবিধা করতে পারেনি তারা। ৪৬.৩ ওভারে অলআউট হয়েছে মাত্র ১৭৯ রানে। জিততে আফগানিস্তানকে করতে হবে ১৮০ রান।

আগের ছয় ম্যাচের তিনটিতে জিতে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে আফগানিস্তান। আজ জিতলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন আরও জোরালো হবে তাদের।

ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৩ রানেই প্রথম উইকটে হারায়। ওয়েসলি বারেসি ফেরেন ১ রান করে। সেখান থেকে ম্যাক্স ও’দৌদ ও কোলিন অ্যাকারমান দলীয় সংগ্রহকে টেনে নেন ৭৩ রান পর্যন্ত। এই রানে ও’দৌদ ফেরেন ব্যক্তিগত ৪২ রানে। ৯ চারে এই রান করেন তিনি।

এরপর অ্যাকারম্যান ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট এগিয়ে নিতে থাকেন দলীয় সংগ্রহকে। কিন্তু ৯২ রানে হঠাৎ ছন্দপতন ঘটে। মাত্র ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় তারা। প্রথমে অ্যাকারমান ফেরেন ৪ চারে ২৯ রান করে। এরপর একই রানে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ফেরেন গোল্ডেন ডাক মেরে। ৯৭ রানের মাথায় বাস ডি লিড ফেরেন ব্যক্তিগত ৩ রানে।

এরপর চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। তাতে ১৭৯ রানের বেশি করতে পারে না কমলা রঙের জার্সিধারীরা। ডাচদের হয়ে একমাত্র ফিফটি করেন এঙ্গেলব্রেখট। তিনি ৬ চারে ৫৮ রান করে আউট হন।

বল হাতে আফগানিস্তানের মোহাম্মদ নবী ৯.৩ ওভার বল করে ১ মেডেনসহ ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৯ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন নূর আহমদ। আর মুজিব উর রহমান ১০ ওভারে ৪০ রান দিয়ে নেন ১টি উইকেট। বাকি চারটি উইকেট যায় রান আউটের খাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com