1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ননদের দায়ের কোপে ভাবী খুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে ননদের দায়ের কোপে খুন হয়েছেন নাছিমা বেগম (২২) নামে এক গৃহবধু। নাছিমা উপজেলার নামাছিটপাড়া এলাকার বুলবুলের স্ত্রী।
জানা গেছে, নামাছিটপাড়া এলাকার জিন্নত আলীর পোষ্য পুত্র বুলবুল ও তার তিন কন্যার মাঝে গাছ কাটা নিয়ে বুধবার রাত সাড়ে দশটার দিকে ঝগড়া বাধে। একপর্যায়ে তিন বোন ও তাদের সন্তান এবং ভাই বুলবুল ও তার স্ত্রী সবাই ঝগড়ায় লিপ্ত হয়। এসময় বুলবুলের বোনেরা তার স্ত্রী নাছিমার উপর দা নিয়ে হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গুরুতর অবস্থায় নাছিমাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ প্রেরণ করা হলে পথিমধ্যে নকলা এলাকায় গিয়ে নাছিমার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামী ধরতে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com