1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

১০ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করছেন রণদীপ

  • আপডেট টাইম :: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : দশ বছরের ছোট প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। দীর্ঘ দিন লিভ-ইনের পর প্রেমিকা লিন লাইশরামের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণদীপ হুদা ও লিন লাইশরাম। ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই যুগল।

বিশ্বস্ত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না রণদীপ হুদা। তিনি চান না তার বিয়ে নিয়ে মিডিয়া মাতামাতি করুক। তাই ঘরোয়া আয়োজনে বিয়ে করার পরিকল্পনা করেছেন। বিয়েতে বর-কনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।’

গত বছরের মার্চে সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছিল, মডেল-অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণদীপ। গত আট মাস ধরে একসঙ্গে থাকছেন তারা। তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও বিষয়টি জানেন। এ নিয়ে কোনো লুকোচুরি করছেন না তারা।

ভারতের মণিপুরের মেয়ে লিন লাইশরাম। ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘ম্যারি কম’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। মডেল হিসেবেও তার খ্যাতি রয়েছে।
‘হাইওয়ে’, ‘সর্বজিৎ’, ‘কিক’, ‘জান্নাত টু’, ‘জিসম টু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা। ২০১০ সালে অভিনেত্রী নীতু চন্দ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেতা। তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র তিন বছর। এরও আগে অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে রণদীপের প্রেমের গুঞ্জন শোনা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com