1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

সরকারি ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে দেশের সব সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

এবারের ছুটিতে বেশকিছু নতুন নির্দেশনা রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তাররোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৫ এপ্রিল পর্যন্ত সরকারের ঘোষিত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল  পর্যন্ত  এবং ৩ মে  হতে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সাধারণ ছুটির সাথে আগামী ১ ও ২ মে সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

এতে বলা হয়,  সরকারি ছুটিতে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা, এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো ভেসেল ইত্যাদি) চলাচল অব্যাহত থাকবে।

কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল,  ওষুধ চিকিৎসা  সরঞ্জামাদি বহনকারি যানবাহন ও কর্মী, গণমাধ্যমে (ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া) নিয়োজিত কর্মীরা এ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখীশিল্পসহ সকল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করে চালু রাখতে পারবে।

পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।  ছুটির সময়ে কোনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।  জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিস খোলা থাকবে।

জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও বলা হয় প্রজ্ঞাপনে।

করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৪টা এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়।  তারপর ৪টা এপ্রিল থেকে ১১ এপ্রিল পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়। চতুর্থ দফা ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পর্যন্ত ছুটি বাড়ানো হয়। করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় সেটা বাড়িয়ে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে টানা ৪১দিনের সরকাটি ছুটি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com