1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ডাচদের উড়িয়ে বাংলাদেশকে টপকালো ইংল্যান্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : হারের বৃত্তে ঘুরপাক করে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অনিশ্চয়তা তৈরি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা না খেলা। এবার নেদারল্যান্ডসকে উড়িয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকে সপ্তম স্থানে উঠে এসেছে। সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার রাস্তাটাও কিছুটা সহজ হয়েছে। বাংলাদেশের অবস্থান এখন অষ্টমে।

পুনেতে বুধবার (৮ নভেম্বর) টস জিতে ব্যাটিং করতে নেমে বেন স্টোকসের সেঞ্চুরিতে ভর ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে ইংল্যান্ড। তাড়া করতে নেমে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ১৬০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জস বাটলারের দল। ৮ ম্যাচ খেলে এই নিয়ে দ্বিতীয় জয় পেয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে ডাচদেরও দুই জয় হলেও রানরেটে পিছিয়ে থেকে তারা অবস্থান করছে সবার শেষে।

রান তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ক্রিজে থিতু হলেও লম্বা ইনিংস খেলতে পারেননি কোনও ব্যাটার। সর্বোচ্চ ৪১ রান নিয়ে অপরাজিত ছিলেন তেজা নিদামানুরু। ৩৮ রান করেন স্কট অ্যাডওয়ার্ডস। এ ছাড়া, ওয়েজলি বারেসি ৩৭ ও সিব্র্যান্ড আউট হন ৩৩ রানে।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন মঈন আলী ও আদিল রশিদ। এ ছাড়া, ২ উইকেট নেন ডবিড উইলি।

এর আগে, ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৮ রান তোলেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এরপর বেয়ারস্টো ফেরেন ২ চারে ১৫ রান করে। দ্বিতীয় উইকেটে মালান ও জো রুট গড়েন ৮০ বলে ৮৫ রানের জুটি। ১৩৩ রানের মাথায় জো রুটকে বোল্ড করে এই জুটি ভাঙেন লোগান ফন বিক।

১৩৯ রানের মাথায় মালান ১৩ রানের আক্ষেপ নিয়ে রান আউটে কাটা পড়েন। ৭৪ বলে ১০টি চার ও ২ ছক্কায় ৮৭ রান করে সাজঘরে ফেরেন। এরপর ১৬৪ রানে হ্যারি ব্রুক (১১), ১৭৮ রানে জস বাটলার (৫) ও ১৯২ রানে সাজঘরে ফেরেন মঈন আলী (৪)।

সেখান থেকে বেন স্টোকস ও ক্রিস ওকস মাত্র ৮১ বলে ১২৯ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ৩০০ পার করেন। দলীয় ৩২১ রানের মাথায় ওকসকে ফিরিয়ে বাস ডি লিড ভাঙেন বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি। তিনি অবশ্য ফিফটি করেই ফেরেন। ৪৫ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৫১ রান করে যান।

অন্যদিকে, বেন স্টোকস তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ৩২৭ রানে ডেভিড উইলি (৬) ফেরার পর ফেরেন স্টোকসও। ৩৩৪ রানের সময় ৮৪ বলে ৬টি চার সমান সংখ্যক ছক্কায় ১০৮ রান করে যান তিনি। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

বল হাতে নেদারল্যান্ডসের বাস ডি লিড ১০ ওভারে ৭৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। লোগান ফন বিক ১০ ওভারে ৮৮ রান দিয়ে ২টি ও আরিয়ান দত্ত ১০ ওভারে ৬৭ রান দিয়ে নেন ২টি উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com