1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

বড় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : লা লিগায় সবশেধ তিন ম্যাচের দুটিতেই হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়নস লিগে এসে জয়ের ধারায় ফিরলো কার্লো আনচেলত্তির দল। পর্তুগিজ ক্লাব ব্রাগাকে ৩-০ গোলের ব্যবধানে গুঁড়িয়ে নকআউট পর্বে উঠে গেল স্প্যানিশ ক্লাবটি। তাতে ইউরোপ সেরার মঞ্চে শেষ চার ম্যাচের সবকটিতেই জিতলো রিয়াল।

বুধবার (৫ নভেম্বর) রাতে ম্যাচের শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে রিয়াল। তবে ম্যাচের চতুর্থ মিনিটে দলের বিপদে ডেকে আনেন লুকাস ভাসকেস। প্রতিপক্ষের ক্রিস্টিয়ান বোরহাকে পেছন থেকে টেনে ফেলে দেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে গোল ঠেকিয়ে দলকে রক্ষা করেন আন্দ্রে লুনিন।

রিয়াল এগিয়ে যায় ম্যাচের ২৭তম মিনিটে। দারুণ গোছালো আক্রমণে আসে গোলটি। ফেরল্যান্ড মেন্ডির থ্রু পাস ধরে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে ব্রাহিম দিয়াজের উদ্দেশ্যে কাটব্যাক করেন রদ্রিগো। প্রথম ছোঁয়াতেই জোরাল শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড। উল্লাসে মাতে রিয়াল।

প্রথমার্ধে আরও দুইবার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ শাণায় রিয়াল। এর মধ্যে ৪২তম মিনিটে ওয়ান-অন-ওয়ানে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রদ্রিগো। তাতে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশ ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোছালো খেলা উপহার দেয় রিয়াল। তাতে মাত্র তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ‘লস ব্লাঙ্কোস’রা। পাসিং ফুটবলের নিপুণ দক্ষতায় ফেদে ভালভার্দের পাস ধরে ভাসকেস বল বাড়ান ভিনিসিউসকে। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান।

পরে ৬১ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন রদ্রিগো। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ভিনিসিউসকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো, এরপর স্বদেশি তারকার ফিরতি পাস ধরে চিপ শটে গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এই তরুণ।

এই জয়ে টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা ব্রাগার পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com