1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ধনকুবেরের পুত্রকে বিয়ে করলেন অভিনেত্রী অদিতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন প্রাক্তন মিস ইন্ডিয়া বিজয়ী অদিতি আর্য। বরের নাম জয় কোটাক। মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে এ খবর প্রকাশ করেছে।

কয়েক বছর আগে একটি পার্টিতে অদিতির সঙ্গে পরিচয় হয় জয় কোটাকের। সেখানে মাত্র কয়েক মিনিট কথা বলেন তারা। পরবর্তীতে জয় কোটাক অদিতিকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠান। তারপর সময়ের সঙ্গে তাদের মাঝে গড়ে উঠে সম্পর্ক। ২০২২ সালের আগস্টে বাগদান সারেন অদিতি-জয়। বাগদানের পর আইফেল টাওয়ারের সামনে তোলা ছবি পোস্ট করে বাগদানের ঘোষণা দেন।

কোটাক মহিন্দ্র ব্যাংকের মালিক উদয় কোটাকের পুত্র জয় কোটাক। ফোর্বসের জরিপে ভারতের শীর্ষ ধনীদের একজন উদয়। ‘কোটাক৮১১’-এর সহ-কর্ণধার অদিতির বর জয় কোটাক। ২০২১ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেন তিনি। ব্যবসার স্ট্যাটেজি এবং পণ্যের বিষয়টি দেখাশোনা করেন তিনি। বাবার ব্যাংকিং ব্যবসায় যোগ দেওয়ার আগে ম্যাককিনসের সঙ্গে ব্যবসা বিশ্লেষক হিসেবে কাজ করতেন।

‘মিস ইন্ডিয়া ২০১৫’ বিজয়ী অদিতি আর্য দিল্লির বাসিন্দা। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘ইসম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। পরবর্তীতে তামিল, কন্নড় সিনেমায় অভিনয় করেন। নাম লিখিয়েছেন হিন্দি ওয়েব সিরিজ ও সিনেমায়ও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com