1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ফারজানা হক-মুর্শিদা খাতুনের দুর্দান্ত ব্যাটিং হাতছানি দিচ্ছিল ১০ উইকেটের বড় জয়। ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়ে দুজন এগোচ্ছিলেন সেদিকেই। কিন্তু না, তা হয়নি। দুই ওভারের ব্যবধানে দুজনি ফেরেন সাজঘরে। তাতে অবশ্য, বাংলাদেশের জয়ে কোনো ব্যাঘাত ঘটেনি।

উইকেট বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের মেয়েরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয় ছিল ৬ উইকেটে। এবার ঘরের মাঠে তাদের হারিয়েছে ৭ উইকেটে। সঙ্গে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়শিপে প্রথম সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করলো নিগার সুলতানা জ্যোতির দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১০ নভেম্বর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৬৬ রান করে পাকিস্তান। তাড়া করতে নেমে ২৬ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে ১২ ম্যাচে তিন জয়ে অষ্টম স্থানে আছে বাংলাদেশ।

জয়ের ভিত গড়ে দেওয়া ফারজানা-মুর্শিদার জুটি থেকে আসে ১২৫ রান। ওপেনিংয়ে এটি সর্বোচ্চ জুটি। এর আগে সর্বোচ্চ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে, ১১৩ রান। ৬২ রানে ফারজানার আউটে ভাঙে এই জুটি। ১১৩ বলে ৫টি চারের মারে এই রান করেন তিনি। ৯০ বলে দেখা পেয়েছিলেন ক্যারিয়ারের দশম ফিফটির।

ফারজানার আউটের দুই ওভারের মধ্যে সাজঘরে ফেরেন তার ওপেনিং পার্টনার মুর্শিদাও। তার ব্যাট থেকে আসে ১০৬ বলে ৫৪ রান। ৮৮ বলে দেখা পেয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির। তার আউটের পরপরই রানআউটে ফেরেন ফাহিমা খাতুন। এরপর ম্যাচ শেষ করে আসেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি ১৮ ও সোবহানা ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পাকিস্তানের হয়ে দুই উইকেট নেন নাশরা সিন্ধু।

এর আগে পাকিস্তান দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তবে একাই লড়েছেন সিদরা আমিন। তার ব্যাটে ভর করে বাংলাদেশকে ১৬৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে পাকিস্তান।।

সিদরার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। ১৪৩ বলে ৩টি চারের মারে এই রান করেন সিদরা। ফিফটি করেন ৯৬ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে সাদাফ শামসের ব্যাট থেকে। ১৪ রান করেন মুনিবা আলী। আর কেউ দুই অংকের মুখ দেখেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ২ উইকেট নেন রাবেয়া খান। ১টি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি ও স্বর্ণা আক্তার।

তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটি দাঁড়ায় অলিখিত ফাইনালে। প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। আজ তাদের হারিয়ে সিরিজ নিজেদের করে নলেন জ্যোতিরা। এর আগে ভারতের বিপক্ষে এই মিরপুরে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com