1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

শ্রীপুরে গলা কেটে একই পরিবারের চারজনকে খুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় গলা কেটে এক প্রবাসীর স্ত্রী, দুই মেয়ে এবং ছেলেকে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে প্রবাসীর ছোট ভাই আরিফ ওই বাড়িতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহতরা হলো- মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী একই পরিবারের চারজনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবাসী কাজলের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামে। কাজাল জৈনাবাজার এলাকায় প্রায় ১৫ বছর আগে বাড়ি বানিয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

ওসি লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। হত‌্যাকাণ্ডের ব‌্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরে বিষয়টি জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com