1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

সরকারীভাবে ধান সংগ্রহে নকলায় ১ হাজার ২৭৬ কৃষক বাছাই সম্পন্ন

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সরকারিভাবে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে ১ হাজার ২৭৬ জন কৃষক বাছাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
পৃথকভাবে বিভিন্ন ইউনিয়নের লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, কৃষক-কৃষাণী, ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য, ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান জানান, চলতি মৌসুমে নকলা উপজেলার ১ হাজার ২৭৬ জন কৃষককে লটারির মাধ্যমে বাছাই করে প্রতি জনের কাছ থেকে এক মেট্রিকটন করে মোট ১ হাজার ২৭৬ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তথ্যমতে, গণপদ্দী ইউনিয়নের ১৫০ জন, নকলা ইউনিয়নের ১৩৭ জন, উরফা ইউনিয়নের ১৫৪ জন, গৌড়দ্বার ইউনিয়নের ৬৭ জন, বানেশ্বরদী ইউনিয়নের ১০৬ জন, পাঠাকাটা ইউনিয়নের ১২৩ জন, টালকী ইউনিয়নের ১১৭ জন, চরঅষ্টধর ইউনিয়নের ১১০ জন, চন্দ্রকোনা ইউনিয়নের ১৭৭ জন ও পৌরসভাধীন ১৩৫ জন কৃষক লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। এর আগে লটারিতে নির্ধারিত কৃষকদের কাছ থেকে ইতোমধ্যে ধান সংগ্রহের কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com