1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিশ্বকাপ থেকে দুই কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে বলতে গেলে শূন্য হাতেই ফিরতে হয়েছে বাংলাদেশকে। সেমিফাইনালের স্বপ্ন দেখা বাংলাদেশ বিদায় নিশ্চিত করেছে প্রথম দল হিসেবে। ৯ ম্যাচের ২ জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেও বিশ্বকাপ থেকে দুই কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ।

এই দুই কোটি প্রাইজমানি হিসেবে বাংলাদেশকে দিচ্ছে আইসিসি। বিশ্বকাপ শুরুর আগেই আইসিসি জানিয়েছিল, প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি টাকার মতো। রানার্স আপ দল পাবে ২০ লাখ ডলার বা প্রায় ২২ কোটি টাকা।

এছাড়া সেমিফাইনাল ও গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও টাকা পাবে বলে জানিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ চারে খেলা বাকি দুই দল পাবে আট লাখ ডলার বা প্রায় ৯ কোটি টাকা করে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল পাবে এক লাখ ডলার বা এক কোটি টাকা করে।

সে হিসেবেই বাংলাদেশ পাচ্ছে এক কোটি টাকা। আবার প্রতি জয়ের জন্য বরাদ্দ আইসিসির বরাদ্দ ছিলো বাড়তি ৪০ হাজার ডলার। দুই জয়ে বোনাস হিসেবে বাংলাদেশ পাচ্ছে ৮০ হাজার ডলার বা বাংলাদেশি মুদায় প্রায় এক কোটি টাকা। সব মিলিয়ে দুই কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ দল।

এই টাকা আবার বোর্ডের কেউ নিতে পারে না। সাধারণত এই টাকা বোর্ডগুলো ক্রিকেটারদের মাঝে ভাগ করে দেয়। সে হিসেবে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে হতাশার এক বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরলেও সাকিব-লিটন দাসরা ভালো অঙ্কের টাকাই পাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com