1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ী থেকে হাওরে ধান কাটতে গেলেন ৪০ কৃষিশ্রমিক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে স্বাস্থ্যসনদ গ্রহণ পূর্বক হাওরাঞ্চলে ধান কাটতে গেলেন ৪০ জন কৃষিশ্রমিক।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামান বাদশার উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তাদের নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় পাঠানো হয় তাদের।
সূত্র জানায়, হাওরাঞ্চলে কৃষিশ্রমিকের চাহিদা মেটাতে এবং স্থানীয়ভাবে কর্মহীন হয়ে পড়া কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে হাওরাঞ্চলে কৃষি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন বাকৃবি’র এ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা। এ জন্য তিনি কৃষি মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় যোগাযোগ শেষে গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে উদ্বুদ্ধকরণ সফর করেন। পরে তিনি উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষিশ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার নিজস্ব ব্যবস্থাপনায় বাস ভাড়া করে স্বাস্থ্য সনদ গ্রহণ পূর্বক কৃষিশ্রমিকদের খালিয়াজুড়ীতে পাঠানো হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, বাকৃবি’র এ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বদিউজ্জামান বাদশা জানান, এ জন্য আমরা খালিয়াজুড়ী উপজেলা প্রশাসনের সাথে প্রয়োজনীয় যোগাযোগ করে সহযোগিতা চেয়েছি। আজ প্রথম দফায় ৪০ জন কৃষিশ্রমিক পাঠানো হলো। পরবর্তীতে আরও পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, এখানকার চাহিদা মিটিয়ে যদি আরও কৃষিশ্রমিক পাঠানো সম্ভব হয় তবে আমরা আরও পাঠাব। এসময় তিনি দেশের এ ক্রান্তিকালে দুর্যোগ মোকাবেলায় সকলকে মিলেমিশে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com