1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ব্যয়বহুল পিঠখোলা পোশাকে নজর কাড়লেন সামান্থা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। শরীরি সৌন্দর্য ও অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। হাল ফ্যাশনেও কম যান না এই নায়িকা। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল পোশাক পরতে দেখা যায় তাকে। এবার পিঠখোলা পোশাক পরে নেটিজেনদের নজর কাড়লেন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সামান্থা। তাতে তাকে রাউন্ড শোল্ডার টিউব ড্রেসে দেখা যায়। মূলত, ভারতীয় একটি ব্র্যান্ডের ফটোশুটের ছবি এটি। পিঠখোলা পোশাকে প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। অনেকে তাকে ‘আগুন’ বলে মন্তব্য করেছেন।

বলিউড শাদিস ডটকম জানিয়েছে, সামান্থার পিঠখোলা পোশাটকটি প্রস্তুত করেছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর। ওলের তৈরি এ পোশাকের বর্তমান মূল্য ৬ হাজার ৫৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ২১ হাজার টাকার বেশি।

গত বছরের অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। চিকিৎসার জন্য বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে তার হাতে এখন ‘চেন্নাই স্টোরিজ’ নামে একটি হলিউড সিনেমার কাজ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com